1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সময় লুঙ্গিটাও নিয়ে যেতে পারে নাই-সিদ্দিকুর রহমান পাপলু

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, বিগত পনের বছরের শেখ হাসিনার নির্যাতন বিএনপির নেতাকর্মীরা ভুলে যায় নাই। জকিগঞ্জে আওয়ামী লীগ এবং তাদের পেটোয়া বাহিনীর কারণে সভা সমাবেশ তো দূরের কথা নেতাকর্মীদের খোঁজখবর নিতে আসার সময় উপজেলার প্রবেশদ্বার বারহালে আটকে দেয়া হতো। অথচ আজ সেই দল এখন পালিয়ে গেছে। পালানোর সময় পরনের লুঙ্গিটাও নিয়ে যেতে পারে নাই।
বিএনপি এদেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি পালিয়ে যাওয়া তো দূরের কথা সুটকেস কিংবা হেলিকপ্টারে করেও যেতে চায় না, যাবে না। এদেশের মানুষের জন্য লড়াই করেছে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সুতরাং এদেশের মানুষের মনের ভাষা বুঝে তাদের সুখে দুঃখের সাথী হয়ে থাকতে চায় বিএনপি।
তিনি শনিবার (১২ জুলাই) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে ৯নং মানিকপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, উপজেলা সহ সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, সিলেট জেলা বিএনপির সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলি চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সামন।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা পাপলু আরো বলেন, আগামী রোজার আগে আশা করি এই সরকার নির্বাচন দিবে। এই নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের সময় যারা মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল তাদেরকে একটি ভোটও না দিতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলে কোন চাঁদাবাজদের স্থান নেই। দলের নাম বিক্রি করে কেউ চাঁদাবাজি কিংবা কাউকে হয়রানি করলে দল ছাড় দেবে না। মানুষের অধিকার সুরক্ষা করতে বিএনপি ঐক্যবদ্ধ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট