1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন

জকিগঞ্জে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় ও ২৪ এর গণঅভ্যূত্থানের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি কাজী মনসুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রশীদ হানাফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক শাকির আহমদ ও সাংগঠনিক সম্পাদক জাকির বিন কাদির সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই আন্দোলন দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ের এক সাহসী সাক্ষ্য। ছাত্র সমাজকে এই আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষিত ও সচেতন তরুণদের ভূমিকাই হবে প্রধান নিয়ামক।
বক্তারা ছাত্র জমিয়তের সদস্যদের দক্ষ ও বলিষ্ঠ হওয়ার আহবান জানিয়ে বলেন, দক্ষ ও পরিশ্রমীদের মূল্য সবখানেই সমান। তাই সবাইকে সেভাবে গঠিত হতে হবে।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা রশিদ হানাফী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট