1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ

জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে দেয়াল ঘড়ি প্রতীকের দাওয়াত পৌছে দেয়ার অঙ্গীকার

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী বৈঠকে দেয়াল ঘড়ি প্রতীকের দাওয়াত উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার অঙ্গীকার করেছেন নেতৃবৃন্দ। শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ শহরের মজলিস কার্যালয়ে আয়োজিত উপজেলা নির্বাহী কমিটির বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে দলীয় প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান-এর দেয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকের বিজয়ের লক্ষে শুধু উপজেলা বা ইউনিয়ন কেন্দ্রিক নয়, বরং প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন বলে নিজেদের মতামত জানান।
জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদারের পরিচালনায় এ বৈঠকে নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ নিজেদের মতামত ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সহ সভাপতি মুহাম্মদ আব্দুল কুদ্দুস, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, শাহজাহান মুহাম্মদ সেলিম, হাফিজ আবু হানিফ, মাওলানা আব্দুল হামিদ জালাল, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল আহমদ খাঁন, সহকারী বায়তুল মাল সম্পাদক মাস্টার জাকির হোসেন, প্রচার সম্পাদক রহমত আলী হেলালী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা ফরিদ উদ্দিন, দাওয়াহ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কফিলুজ্জামান কফিল, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান খাঁন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কাদির ও মাওলানা আলী হোসেন প্রমুখ।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান-কে বিজয়ী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট