1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সকলের নিকট ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে–মাওলানা জয়নুল ইসলাম

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই দেশের চলমান পরিস্থিতি ও আগামী নির্বাচনকে সামনে রেখে সকল দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেকোনো মূল্যে ইসলামী মূল্যবোধের সরকার গঠন করতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সর্বস্তরের নেতাকর্মীকে সাংগঠনিক কাজে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে সকল শ্রেণী-পেশার মানুষের নিকট ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেয়ার উদাত্ত আহবান জানান।
শনিবার (২ আগস্ট) বিকেলে জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজারস্থ একটি রেষ্টুরেন্টে ইসলামী আন্দোলন ৪নং খলাছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খলাছড়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আব্দুস সুবহানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার খায়রুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, প্রচার সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ, বারঠাকুরী ইউনিয়ন শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের মিছবাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং খলাছড়া ইউনিয়ন শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুর রশিদ, অর্থ সম্পাদক হাফিজ উমর ফারুক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সদস্য আব্দুর রহমান ও কাওছার আহমদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট