1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে মাওলানা ফজলুল করীম পীর ছাহেব চরমোনাই (রহ.)-এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম পীর ছাহেব চরমোনাই (রহ.)-এর স্মরণে জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ শহরস্থ দলীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস ছামাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ফয়সল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা উসামা বিন আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম ও জকিগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সালেহ আহমদ, দফতর সম্পাদক হাফিজ আমিনুর রশিদ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাকির হোসেন ও মাওলানা জাহাঙ্গীর আলম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট