1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে জকিগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সভা

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজার এক সভা শেষে হঠাৎ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভকালে ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায়।
কসকনকপুর ইউনিয়ন জাপা’র সভাপতি আব্দুস সালাম (ছলই মিয়া)’র সভাপতিত্বে ও জাপা নেতা মুহিবুর রহমান মুহি’র পরিচলনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক পাটির সভাপতি জসিম উদ্দিন লস্কর, সাবেক সভাপতি কে এম বদরুল হাসান মেম্বার, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব তাজুল ইসলাম মেম্বার, মোস্তফা কামাল, বেলাল আহমদ, সেচ্ছাসেবক পার্টির নেতা নুরুল ইসলাম বাবু, আব্দুল মুমিন, সেলিম আহমদ ও আব্দুল আহাদ প্রমূখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার তীব্রনিন্দা ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান। অন্যতায় সারাদেশে জাতীয় পার্টি নেতাকর্মীরা তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট