1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জকিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি মোঃ ফজলুল করিম ও উপজেলা (পূর্ব) শাখার সভাপতি মিনহাজুল হক রিফাতের পরিচালনায় এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি সালমান আহমেদ। সমাবেশে সকল সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ -২৬ সেশনে জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি হিসাবে নির্বাচিত হন হাফিজ উসামা আহমেদ ও জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি নির্বাচিত হন হাফেজ মোঃ ফজলুল করিম।
সমাপনী অধিবেশনে জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার নবনির্বাচিত সভাপতি হাফেজ মোঃ ফজলুল করিম ও জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি উসামা আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি ছাত্রনেতা সালমান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি মুজিবুর রহমান খান, ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মিনহাজুল হক রিফাত।
আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল কুদ্দুস ও যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আহমেদ উল্লাহ গুলাজার।
উপস্থিত ছিলেন ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার নবনির্বাচিত সেক্রেটারি খাইরুল ইসলাম ও জকিগঞ্জ উপজেলা {পশ্চিম) শাখার সেক্রেটারি মারুফ আহমেদ মুন্নাসহ দায়িত্বশীলবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট