1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

পাঁচ দফা দাবিতে জকিগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখা এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান চৌধুরী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন-জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালিক, উপজেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাস্টার হারিছ উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. সুলাইমান, ইউনিয়ন সেক্রেটারিদের মধ্যে মাওলানা বদরুল হক (সদর), মো. ইজ্জাদ (মানিকপুর), মাওলানা জাকির হোসেন (সুলতানপুর), মুজাহিদ কমিটির উপজেলা সহ-সভাপতি আব্দুল খালিক, সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি আব্দুস ছামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমন, সহ-সভাপতি মিজানুর আহমদ তাপাদার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই-কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। তারা আরও বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট