1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

জকিগঞ্জ পৌর বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এম.এ.ওয়াহিদ চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও পৌর বিএনপি নেতা সুলতান আহমদ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জানা যায়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছিল। পরবর্তীতে তারা দলীয় সিদ্ধান্তে পুনর্বিবেচনার জন্য আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সকল পদপদবীতে পুনর্বহাল করা হয়।
পদ ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় ছালেহ আহমদ বলেন, “দল আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ। দলের শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
সুলতান আহমদ বলেন, “ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমি দলের একজন কর্মী হিসেবে আগের চেয়ে বেশি আন্তরিকতার সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাব।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট