1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

সিলেট-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী রাহাত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী হিসাবে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবক ও সংগঠক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত-এর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় গণঅধিকার পরিষদ দেশের বিভিন্ন আসনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণাকালে সিলেট-৫ আসনের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
জানা যায়, শাহনেওয়াজ চৌধুরী রাহাত-এর বাড়ি জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি ন্যায়-অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়। প্রবাসী হয়েও এলাকার উন্নয়ন, শিক্ষার্থী সহায়তা, চিকিৎসা সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নিয়মিত অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সভাপতি ও বর্তমান গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের তৃণমূল থেকে উঠে আসা এ তরুণ প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিশেষ করে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। প্রবাসে অবস্থান করেও তিনি দেশ-বিদেশের শিক্ষার্থীদের সংগঠিত ও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা সংগঠনের নেতৃত্বে তাকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে আসে।
দলীয় সূত্রে জানায়, জনসম্পৃক্ততা, তরুণদের প্রতি ইতিবাচক গ্রহণযোগ্যতা এবং সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান বিবেচনা করেই তাকে সিলেট-৫ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। স্থানীয় পর্যায়েও রাহাতের প্রার্থিতা নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে তাদের নেতাকর্মীদের মাঝে।
প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে শাহনেওয়াজ চৌধুরী রাহাত জানান, জকিগঞ্জ-কানাইঘাটবাসীর ভালোবাসাই আমার শক্তি। আমি উন্নয়ন, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। জনগণের বিশ্বাস ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট