1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জ ছাত্র মজলিসের (পূর্ব) শাখার নতুন সভাপতি মঞ্জুর আহমদ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মঞ্জুর আহমদ। তিনি এর আগে ২০২২-২৩ এবং ২৩-২৪ সেশনের এই শাখায় সভাপতি ছিলেন। শাখা সভাপতি এ এম উসামা আহমেদ স্থায়ীভাবে লন্ডন চলে যাওয়ায় অবশিষ্ট মেয়াদের জন্য তাকে নির্বাচিত করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) জকিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত এক সহযোগী সদস্য সমাবেশে এ দায়িত্ব প্রদান করা হয়। বিদায়ী সভাপতি এ এম উসামা আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান।সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে মঞ্জুর আহমদ সভাপতি নির্বাচিত হন।

সমাবেশের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দায়িত্ব পালনে সততা, সংগঠনের আদর্শের প্রতি অঙ্গীকার এবং কর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা (পূর্ব) শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মিনহাজুল হক রিফাত, জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সেক্রেটারি মারুফ আহমদ মুন্না এবং উপজেলা (পূর্ব) শাখার প্রচার সম্পাদক সাইফুর রহমান। সমাবেশ শেষে বিদায়ী সভাপতি হাফিজ উসামা আহমদকে শাখার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট