1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু জকিগঞ্জে রাগীব-রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা জকিগঞ্জ পৌরসভা জামায়াতের যুব বিভাগের কমিটি পুনর্গঠন জকিগঞ্জে এলপিজি গ্যাস পাম্পের রমরমা অবৈধ ব্যবসা: নিরাপত্তা ঝুঁকি থাকলেও নেই দৃশ্যমান পদক্ষেপ জ্বালানী সংকট নিরসন কমিটিতে মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান সোনাসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ জকিগঞ্জের সড়কে ‘গুপ্ত তুই রাজাকার’ স্লোগান লিখে ছাত্রদলের অভিনব প্রতিবাদ জকিগঞ্জে ফেসবুকে বাঘের ছবি দিয়ে গুজব

জকিগঞ্জের সড়কে ‘গুপ্ত তুই রাজাকার’ স্লোগান লিখে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জে সড়কে ‘গুপ্ত তুই রাজাকার’ স্লোগান লিখে ছাত্রদলের নেতাকর্মীরা এক অভিনব প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চুন ও রঙ দিয়ে ‘গুপ্ত তুই রাজাকার’ স্লোগান লিখে এ কর্মসূচি পালন করে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নেতাকর্মীরা শহরের ব্যস্ত সড়কগুলোকে বেছে নিয়ে বড় অক্ষরে স্লোগান লিখে প্রতীকী প্রতিবাদ জানান। এতে করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও নেতৃত্ব দেন জকিগঞ্জ পৌর ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদি, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, আনহার হোসেন, লিমন আহমদ, মোস্তাক আহমদ, জকিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রদলের কামরুল, সদর ইউনিয়ন ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল মাসুদ, ইমরান আহমদ শুভ, বাশার আহমদ, মিনহাজ আহমদ ও রুবেল আহমদসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পরিকল্পিতভাবে সড়কের বিভিন্ন স্থানে স্লোগান লিখে কর্মসূচি সম্পন্ন করেন। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘সুযোগসন্ধানী’ ও ‘ষড়যন্ত্রকারী’দের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে যারা নেপথ্যে থেকে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে এবং দোসর হিসেবে কাজ করে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, রাজাকার বা তাদের দোসররা যে পরিচয়েই আত্মগোপন করুক না কেন, ছাত্রদল রাজপথে থেকেই তাদের প্রতিহত করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট