1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জ্বালানী সংকট নিরসন কমিটিতে মুফতি আবুল হাসান এমপি

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।

চিফ হুইপ বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন দেবে। সরকার ও বিরোধী দল মিলিতভাবে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজির বিরল।

উল্লেখ্য যে, মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে নির্বাচিত খেলাফত মজলিস মনোনীত ও ১১ দল সমর্থিত এমপি। একজন নতুন সংসদ সদস্য এবং একজন আলেমকে এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান দেয়ায় জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ বেশ আনন্দিত। তাদের মতে, সরকার দল ও বিরোধী দল একজন যোগ্য মানুষকে যোগ্য স্থানে আসীন করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট