1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪% এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২

জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জে পুলিশের চেকপোস্টে একটি টমটম অটোরিকশা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে জকিগঞ্জ থানার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের জনৈক জামাল মিয়ার ফিশারির সামনে জকিগঞ্জ-আটগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় জকিগঞ্জ বাজার থেকে আটগ্রামগামী একটি টমটম অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহাব উদ্দিন (৩৮), পশ্চিম লোহার মহল এলাকার মৃত আকিব আলীর ছেলে এবং হাসান আহমদ (১৮), খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমোড়া এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও ব্যবহৃত টমটম অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় ১৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(খ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর—০৭, তারিখ ১৪/০৮/২০২৬।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট