1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা।রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। একই দিনে বাবা-ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনেরা।

নিহতরা হলেন খিলগ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তাঁর ছেলে মাসুক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরপরই তাঁর বাবা আব্দুল লতিফ অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে স্বজনেরা জানিয়েছেন।

স্বজনেরা জানান, মাসুক আহমেদের সম্প্রতি বিয়ে হয়েছিল। তাঁর হাতে বিয়ের মেহেদির দাগ এখনো মুছে যায়নি। নতুন জীবনের স্বপ্ন দেখার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এরপর ছেলের মৃত্যুর খবর শুনে বাবারও মৃত্যু হওয়ায় পরিবারটির ওপর নেমে এসেছে একের পর এক শোকের আঘাত।

একই দিনে বাবা-ছেলের মৃত্যুর খবরে খিলগ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে চলছে আহাজারি। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট