1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা

জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টায় আমলশীদ বাসস্ট্যান্ডে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আল মাদানী পরিষদের সভাপতি মো. লোকমান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন নসির, রাজনীতিবিদ আখতার হোসেন রাজু, মো. আব্দুল আজিজ, রাজনীতিবিদ শাহীন আহমদ এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিক মাওলানা আব্দুল করিম ও সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন মো. জামিল আহমদ ও নুরুল ইসলাম মজনু।

অনুষ্ঠানে আমলসীদ গ্রামের সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে সংসদ সদস্য মুফতি আবুল হাসানের কাছে বিভিন্ন দাবি-দাওয়া ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে আল মাদানী পরিষদ আমলসীদের পক্ষ থেকে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট