1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা

জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেলে জকিগঞ্জ ডাকবাংলা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে জকিগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্রশক্তি জকিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবু ওমর জুবেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. হাবিবুর রহমান (তালুকদার)-এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জকিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ডা. রুবেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. সালমান সিরাজী।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার আহ্বায়ক তৌফিক ইমন তানভীর ও সদস্যসচিব মো. জামিল আহমদসহ জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তি জকিগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা এমন একটি রাজনীতির স্বপ্ন দেখতে চাই, যেখানে কোনো বাধা থাকবে না; থাকবে স্বাধীনতা, গণতন্ত্রের চর্চা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়।’

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষা, ঐক্য, গণতান্ত্রিক চর্চা ও ইনসাফের আদর্শকে সামনে রেখে জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

পরিচিতি সভা, আনন্দ মিছিল ও পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এম এ হক চত্বরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট