সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে তারেক হাসানের পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে জকিগঞ্জের বর্তমান ইউএনও সুজিত কুমার চন্দের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলির আদেশও বাতিল করা হয়েছে।
গত ৩ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি এবং হবিগঞ্জের লাখাই উপজেলার ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল।
তবে শুক্রবার (৬ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে আগের বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়।
নতুন প্রজ্ঞাপনের ফলে তারেক হাসানের জকিগঞ্জে পদায়নের সিদ্ধান্ত আর কার্যকর হচ্ছে না। একই সঙ্গে সুজিত কুমার চন্দের ফেঞ্চুগঞ্জে বদলির আদেশও বাতিল হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৬ নভেম্বর ওই আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।
Leave a Reply