1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট

আল্লামা হবিবুর রহমান (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করেছে মাজলিসুল ইত্তেহাদ জকিগঞ্জ

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ জকিগঞ্জের রত্নগর্ভা সন্তান উস্তাযুল উলামা আল্লামা হবিবুর রহমান (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করেছে অনলাইন ভিত্তিক সংগঠন মাজলিসুল ইত্তেহাদ, জকিগঞ্জ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ২ ঘটিকায় অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হান্নান-এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা এনামুল হকের পরিচালনায় আলোচনা সভায় রারাই’র মুহাদ্দিস ছাহেব খ্যাত আল্লামা হবিবুর রহমান-এর জীবনের বহুমূখী খেদমতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ গ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা এনামুল হাসান ছাবির, সহ সভাপতি হাফিজ আব্দুল হাছিব, মাওলানা এবাদুর রহমান, সহ সেক্রেটারী মুহাম্মদুল্লাহ বুলবুল, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাছিব চৌধুরী, সহ সাংগাঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ প্রচার সম্পাদক হাফিজ নাঈম উদ্দিন ও কান্ট্রি ডিরেক্টর মাওলানা আলাউদ্দিন তাপাদার প্রমুখ।
সংগঠনের সহ সেক্রেটারী মুহাম্মদুল্লাহ বুলবুল জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের প্রবাসীদের নিয়ে মাজলিসুল ইত্তেহাদ প্রতিষ্ঠিত হয়। জকিগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে মাজলিসুল ইত্তেহাদ সীমান্তবর্তী এ উপজেলাবাসীর আর্থ-মানবাতার কল্যাণে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের সৌভাগ্য শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর জীবন সায়াহ্নে চিকিৎসার প্রয়োজনে মাজলিসুল ইত্তেহাদের অর্থায়নে পরিচালিত অক্সিজেন সার্ভিস গ্রহন করেছিলেন। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, এ পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ২৮ জন সন্মানিত নাগরিক আমাদের অক্সিজেন সার্ভিস পরিসেবা নিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট