1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জে আন্দোলনরত ৮ দলের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিভিন্ন দাবিতে ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে জকিগঞ্জে সমমনা ৮ দলের যৌথ উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর মিছিলটি শুরু হয়ে পুরো জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ.হক চত্বরে এক পথসভায় মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জুবায়ের আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান। বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম ও বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আহমদ প্রমূখ।
প্রচার মিছিল ও পথসভা শেষে জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ৮ দলের লিয়াজোঁ কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট