1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন

আলোকিত জাতি গঠনে নারী শিক্ষার বিকল্প নেই

ডেক্স রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

শিশুর প্রথম পাঠশালা তার পরিবার। বাল্য বয়সে একজন মা-ই শিশুর নৈতিকতা আর চারিত্রিক মূল্যবোধের বীজ বুনে থাকেন। ফলে আলোকিত জাতি গঠন করতে হলে প্রথমত প্রাধান্য দিতে হবে নারী শিক্ষাকে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার এইচ এম ছাদিকুর রাহমানের বিদায় ও নবাগত সুপার মাওলানা মো. আব্দুল হাছিবের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।

রশিদিয়া স্টুডেন্ট কেবিনেট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যগণসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় দীর্ঘ ২২ বছর থেকে এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষার অগ্রগতি সাধনে কাজ করছে মন্তব্য করে আগামী দিনে এর কার্যক্রম গতিশীল রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট