1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা

ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব না -মুফতি রেজাউল করিম আবরার

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জাতীয় আইম্মাহ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার বলেছেন, এদেশে মুক্তিযোদ্ধের চেতনা, জাতীয়তাবাদী চেতনা ও ধর্মনিরপেক্ষতার চেতনার দোহাই দিয়ে অনেকেই ক্ষমতায় গিয়েছেন। কিন্তু কেউই সমাজ বা রাষ্ট্রের পরিবর্তন কিংবা শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ক্ষমতার পালাবদলে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজী, চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ না হয়ে নতুনরূপে দেখা দেয়। তাই ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব না। তিনি আরও বলেন, সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে সরাসরি রাজপথে নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিগত ৫ আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পিছনে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিলেটের জকিগঞ্জ পৌরসভার এম.এ.হক চত্বরে ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ নুরুল আমীন, সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মদ আলবাব হোসেন চৌধুরী।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সিলেট জেলা শ্রমিক জমিয়তের মাওলানা রহুল আমীন ও জমিয়ত নেতা মাওলানা ছাদিকুর রহমান সিদ্দিকী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট