1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা আনজুমানে হেফাজতে ইসলাম শাখার উদ্যোগে এক ইনতেজামিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বাদ জোহর জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দি মাদরাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শাখার নাজিমে তালিমাত মাওলানা হামিদুর রহমান মাদানীর পরিচালনায় উপজেলা শাখার সহ আমির মাওলানা আ ন মুকিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাদ আল আমীন বর্ণভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা শিব্বির আহমদ ফতেহপুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুফতি মাওলানা নূর আহমদ ক্বাসিমী, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা আতিকুর রহমান নোমানী, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা কয়েস আহমদ লস্কর, মাওলানা সামছুজ্জামান জাকারিয়া, মাওলানা জাহেদ আহমদ ও হাকিম শিহাব আহমদসহ সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ইজতেমার সার্বিক প্রস্তুতি, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা ইনতেজামিয়া কমিটি গঠন করা হয়।

শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট