1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ

জকিগঞ্জের কসকনকপুর প্রবাসী ফোরাম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর প্রবাসীদের সংগঠন ‘৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১লা অক্টোবর ) বিকাল ৩ ঘটিকার সময় কসকনকপুর ইউনিয়ন অফিসের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফিজ খলিলুর রহমান-এর সভাপতিত্বে ও মোঃ জামিল আহমদ-এর সঞ্চালনায় শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরিফ উদ্দিন।
৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম-এর সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খাঁন-এর শুভেচ্ছা বক্তব্যে সুচীত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও বিশেষ অতিথি ছিলেন ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।
এতে বক্তব্য রাখেন প্রবাসী নেজাম চৌধুরী, ব্যবসায়ী নজরুল ইসলাম নমিক, লেখক মাজহারুল ইসলাম জয়নাল, ইউপি সদস্য বদরুল হক, হাফিজ জাহিদ উদ্দিন ও তাজুল ইসলাম প্রমূখ।
এছাড়া প্রবাসী ফোরাম-এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান আহমদ লস্কর, জুয়েল রানা, নাসির লস্কর, আব্দুল মুকিত ও ছয়েফ মিরাসী।
বক্তারা প্রবাসী ফোরাম-এর উত্তরোত্তর সফলতা কামনা ও সর্বদা পাঁশে থাকার আশ্বাস দিয়ে বলেন, গরিব, অসহায় ও এতিমদের প্রতি এ ফোরাম আরও বেশি যত্নশীল হয়। এ ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
এ সময় ফোরাম-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান আহমদ লস্কর বলেন, সমাজের গরীব, অসহায় ও এতিম শিশুদের জীবন পরিবর্তনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে অর্থায়নে এগিয়ে এসেছেন আমাদের ইউনিয়ন-এর সকল প্রবাসীরা।
তিনি এই ফোরামে যারা সবসময় সহযোগিতা করছেন সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট