1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

জকিগঞ্জের নিখোঁজ অলি আহমদ-এর সন্ধান চায় পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের জকিগঞ্জ থেকে অলি আহমদ (২৮) নামের এক যুবক হারিয়ে যাওয়ার কথা জানিয়ে তার সন্ধান চেয়ে বার্তা পাঠিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক বার্তায় জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিদুল হক সজল জানান, গত ২৪ দিন যাবত ওই যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার মা দিলারা বেগম গত ১৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। জকিগঞ্জ থানার জিডি নং-৬০৮।
পুলিশ জানায়, নিখোঁজ যুবক অলি আহমদ জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের আব্দুর রউফ ও দিলারা বেগমের ছেলে। সে গত ২৪ জানুয়ারী, বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে নিজের গ্রাম দক্ষিণবাগ থেকে নিখোঁজ হয়। মানসিকভাবে অলি আহমদ অসুস্থ ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
এদিকে জিডি করার পর থেকে পুলিশ ওই যুবকের সন্ধান পেতে সারা দেশে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান শুরু করেছে। এখন পর্যন্ত ওই যুবকের সন্ধান না পেয়ে পুলিশ প্রিন্ট ও অনলাইন সহ সব ধরণের গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিদুল হক সজল বলেন, কোন হৃদয়বান ব্যক্তি অলি আহমদ-এর সন্ধান পেলে জকিগঞ্জ থানার ডিউটি অফিসার মোবাইল ০১৩২০১১৮০২৬ ও তদন্তকারী কর্মকর্তা মোবাইল ০১৬৭২২৬৬২৬৩ নাম্বারে অবগত করতে বিশেষভাবে অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট