1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪%

জকিগঞ্জের মাওলানা ক্বারী খলিলুর রহমান পবিত্র ওমরাহ পালনে গিয়ে অসুস্থ হয়ে মক্কায় ইন্তেকাল

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

জকিগঞ্জের মাওলানা ক্বারী খলিলুর রহমান সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালনে গিয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটের সময় মক্কার জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মাওলানা ক্বারী খলিলুর রহমান জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শহীদাবাদ গ্রামের বাসিন্দা ও স্থানীয় গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদের দীর্ঘ ২৬ বছরের ইমাম ও খতিব ছিলেন।
জানা যায়, বিগত রমজান মাসে মাওলানা ক্বারী খলিলুর রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যান। ওমরাহ পালন শেষে মক্কায় বাসায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে তাঁকে মক্কার জার্মান হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর নামাজে জানাজা ও দাফন পবিত্র মক্কা মুকাররমায় সম্পন্ন হবে।
এদিকে মাওলানা ক্বারী খলিলুর রহমানের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী, আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা শোকাহত হয়ে পড়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট