1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

জকিগঞ্জের সাইফুদ্দিন খালেদ সিলেট জেলা জাতীয় পার্টি সদস্য সচিব মনোনীত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর গঙ্গাজল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খাঁন।
এ পত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী নভেম্বর-২০২২ এর মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি সম্পন্ন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করার শর্তে সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জানা যায়, একজন উচ্চ শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে সিলেটের সর্ব মহলে সাইফুদ্দিন খালেদ বেশ পরিচিত। তিনি এ দায়িত্ব প্রাপ্তির পূর্ব থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনীতির বাইরেও তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি সিলেট গ্রামার স্কুল ও সিলনেট সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি দেশ জেনারেল ইন্সুরেন্স কোং লি:, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লি: ও প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লি:-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার রোডে অবস্থিত হোটেল আল মদিনার প্রোপ্রাইটরও তিনি।

এ প্রসঙ্গে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন, আমি প্রথমেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয় ও মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি মহোদয় সহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনারা আমাকে যে আশা ও বিশ্বাস নিয়ে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনোনীত করেছেন তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এ ক্ষেত্রে আমি সিলেট জেলা জাতীয় পার্টি, সকল উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির নেতাকর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট