1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ

জকিগঞ্জে প্রবাসী রশীদ আহমদ হানিফ-এর পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর ও জামুরাইল গ্রামের প্রায় দুইশত অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল পেয়াজ, আলু, ডাল, চানা, তৈল, খেজুর ও সাবান ইত্যাদি।
কামালপুর গ্রামের ওমান প্রবাসী ও সমাজসেবী রশীদ আহমদ হানিফ-এর পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত মরহুম আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ ও মরহুমা মোছাঃ সফাতুন নেছা ট্রাস্ট-এর পক্ষ থেকে তা বিতরণ করা হয়।
এ উপলক্ষে শনিবার (২ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় তাদের নিজ বাড়িতে এক আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ মুরব্বী হাজী নজমুল হক (টেখই মিয়া)’র সভাপতিত্বে ও সমাজসেবী হাসান আহমদ-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মাজেদ আহমদ।
জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীর স্বাগত বক্তব্যে সূচিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, সমাজসেবী ও শিক্ষানুরাগী এনাম উদ্দিন আহমদ, নয়াবাজার মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদ ও প্রবাসী রুহুল আমীন রুমেল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী এমাদ উদ্দিন, শফিকুল হক, আজিজুর রহমান, আব্দুল জলিল, আব্দুল হামিদ ও নাজিম উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন কামালপুর দক্ষিণ জামে মসজিদের ইমাম হাফিজ রফিক আহমদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট