1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জে বিয়ের দু’দিন আগেই সড়ক দূর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সিলেট থেকে মোটর সাইকেলে করে নিজের বিয়ের মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হোসাইন আহমদ বাবুল (২৪) নামের এক প্রবাসী যুবক। মঙ্গলবার (৬ মে) বিকাল পৌনে ৩ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউপির আটগ্রাম বাসস্টেশনের পশ্চিমে সিলেট-জকিগঞ্জ সড়কের মাদাননগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হোসাইন আহমদ (বাবুল) জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউপির শীতলজুড়া গ্রামের মখলিছুর রহমান তাপাদারের ছেলে।

জানা যায়, আগামী ৯ মে শুক্রবার নিহত হোসাইন আহমদ তাপাদারের বিয়ে দিন ধার্য্য ছিল। বিয়ে উপলক্ষে সিলেট থেকে কেনাকাটা করে মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে আটগ্রাম বাসস্টেশনের পশ্চিমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনি নিহত হন। এ সময় তার সাথে মোটর সাইকেলে ছিল কাওছার আহমদ নামে এক যুবক। তবে কাওছারের তেমন কিছু হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় মাদাননগর গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী জসিম আহমদ জকিগঞ্জ সংবাদকে বলেন, মোটর সাইকেল আরোহী যুবক একটি গাড়ি অভারটেক করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাৎক্ষণিক আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাস্তায় মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে উনার সাথে থাকা কাওছার আহমদ তেমন কোন আঘাত পাননি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, এ দূর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কোন খবর জানায়নি। সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানালে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট