1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জে রাগীব-রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে জকিগঞ্জ সাহিত্য সংসদ (জসাস) আয়োজিত রাগীব রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (২৫ এপ্রিল) বেলা ২টায় জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরপুর।

মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং জসাসের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসাস সম্পাদক কবি ফজলুর রহমান ফজলু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. হাসমত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ, কবি আনোয়ার হোসেন এবং দানবীর ড. রাগীব আলীর প্রতিনিধি হিসেবে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রহমান ইমাম। অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীর শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরলে উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে তার প্রশংসায় মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ নানা সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের শিল্পী বাউল শীতন বাবু ও মনজিল শাহ দানবীর রাগীব আলীকে উৎসর্গ করে গান পরিবেশন করেন। এছাড়া কবি আনোয়ার হোসেন, সালেহ আহমদ সাবু ও সাইফুর রহমান খান কবিতা পাঠ করেন। স্কাউট দলের সদস্যরা শৃঙ্খলাবদ্ধ পরিবেশনায় বিশেষ আকর্ষণ যোগ করেন।

বক্তারা তাদের বক্তব্যে দানবীর ড. রাগীব আলীকে যুগশ্রেষ্ঠ মানবপ্রেমী হিসেবে উল্লেখ করেন এবং তার শিক্ষা ও সাংস্কৃতিক অবদান তুলে ধরেন। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ৭০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দর্শনার্থীদের মাঝে গেঞ্জি বিতরণসহ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা মাজবন গ্রামে রাগীব রাবেয়া রিসার্চ সেন্টারের স্থান পরিদর্শনে যান।

এলাকাবাসী দীর্ঘদিনেও রিসার্চ সেন্টার নির্মাণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, দানবীর ড. রাগীব আলীর উদ্যোগে জকিগঞ্জে একটি স্থায়ী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট