1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

জকিগঞ্জে ১৮১টি পরিবারকে ঈদ উপহার দিয়েছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত ১৮১টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত চৌধুরী বাজারস্থ পরিষদ কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তৈল, পেয়াজ, আলু, চানা, ময়দা ও লাচ্ছি।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদ-এর তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমীন রুমেল।
পরিষদ-এর বাংলাদেশে কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল বারী’র পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা রশীদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী।
বক্তব্য রাখেন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর বাংলাদেশে কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী হাফিজ ফারুক আহমদ, শিক্ষক জুবায়ের আহমদ ও ব্যবসায়ী হেলাল আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে পরিষদের কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল বারীর মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।
পরে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে কামালপুর, জামুরাইল, কড়ইমুড়া ও গোটারগ্রাম এলাকার ১৮১ জন গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট