1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১ জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ

জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব বরখাস্ত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

জকিগঞ্জের বহুল আলোচিত, সমালোচিত ও বিতর্কিত উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব-কে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। গত সোমবার (৩১ জানুয়ারী) নির্বাচন কমিশন সচিব মোঃ হুমায়ুন কবির খন্দোকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচন কর্মকতা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ধারা ৫ (এক) এবং সরকারি কর্মচারী ( শৃঙ্খলা ও আপিল), ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনের দিন গাড়ীতে সীল মারা ব্যালট ও খালি ব্যালট পাওয়ার অপরাধে মূলত তাকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোট জালিয়াতির মামলায় জেল হাজতে থাকা শাদমান সাকিব জামিনে মুক্ত হয়ে ভাড়াটিয়া লোক দিয়ে মানববন্ধন ও ফেসবুকে দম্ভোক্তি করায় জকিগঞ্জ উপজেলা জুড়ে ক্ষোভ বিরাজ করছিল। ঠিক এমনি মুহূর্তে তার বরখাস্তের খবরে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট