1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

জকিগঞ্জ-কানাইঘাটের বিভিন্ন মন্ডপ ও মাদ্রাসায় ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ ও প্রত্যন্ত অঞ্চলের একটি মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট। বৃহস্পতিবার (২ অক্টোবর) ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী ও সচিব মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ দিনব্যাপী বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে এসব নগদ অর্থ প্রদান করেন। বিকেলে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামে প্রতিষ্ঠিত জামেয়া দারুল আজহার-এর উন্নয়নে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী ও সচিব মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ এ অনুদান জামেয়া কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এ সময় জামেয়ার পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল, জামেয়া পরিচালনা কমিটির সহ সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুল হাকিম, ফয়জুল হক, মাওলানা রশীদ আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মাস্টার ফখরুল ইসলাম, হাজী রফিকুল হক, আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুল কাদির, নাজমুল ইসলাম ও হাফিজ ফজলুল করিমসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জামেয়ার ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন। একই দিন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের একজন পঞ্চম শ্রেণীর অসুস্থ শিক্ষার্থীকে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা করা হয়।
অনুদান প্রদানকালে বক্তারা বলেন, ফাহিম আল্ চৌধুরীর মতো মানুষ সকল মত-পথ ও রাজনীতির উর্ধ্বে থেকে মানুষের পাঁশে দাঁড়ানোর কারণে সমাজের অনেক মানুষ ভালো আছে। যুগ যুগ থেকে উপকৃত হয়ে আসছে সমাজের অসংখ্য অবহেলিত ও বঞ্চিত মানুষ। বিনা চিকিৎসায় বিনা ঔষধে মারা যাচ্ছেন না কেউ। ফলে ফাহিম আল্ চৌধুরীর সমালোচনা না করে আমরা সবাই উনাকে উৎসাহিত করা ও সহযোগিতা করা দরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট