1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জকিগঞ্জ থানা পুলিশের সহায়তায় পরিবারে ফিরল মানসিক ভারসাম্যহীন যুবক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের সহায়তায় আলহাজ (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরে পেল তার পরিবার। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ থানা পুলিশ তাকে পরিবারের নিকট হস্তান্তর করে। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার তালতলা আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু মানসিক ভারসাম্যহীন আলহাজকে ঘোরাফেরা করতে দেখে নিজের হেফাজতে নিয়ে চৌকিদার এশান আলীর মাধ্যমে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে জকিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এরপর জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ তাৎক্ষণিক বিষয়টি জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ওসি জাবেদ মাসুদ পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথের সাথে পরামর্শ করে ডিউটি অফিসারের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন যুবকের পারিবারিক তথ্য উপাত্ত সংগ্রহ করে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরিবারকে খোঁজে বের করেন। পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবক আলহাজ-এর পরিবারকে খবর দিলে রোববার সকালে তার বাব আব্দুল গফুর থানা হাজির হন। পরে জকিগঞ্জ থানা পুলিশ মানসিক ভারসাম্যহীন আলহাজ-কে তার বাবা আব্দুল গফুরের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে উঠে বাবা আব্দুল গফুরের মন। এসময় দীর্ঘদিন পর বাবা-ছেলের পুনর্মিলনে জকিগঞ্জ থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিকুল হক সজল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট