1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জ পৌরসভা জামায়াতের যুব বিভাগের কমিটি পুনর্গঠন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ পৌরসভা শাখার যুব বিভাগের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জকিগঞ্জ পৌরসভা যুব বিভাগের মাসিক কর্মী বৈঠকে উপস্থিত সকল স্তরের কর্মীদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান ও উপজেলা ক্রীড়া সম্পাদক আলি আকবর রাসেল।

উপজেলা সভাপতি আবিদুর রহমান তাঁর বক্তব্যে দায়িত্বশীলদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “ইসলামি আন্দোলনে পদের প্রতি লোভ প্রদর্শন করা বা দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ নেই। সংগঠন যাকে যোগ্য মনে করবে, তাকেই সেই আমানত বহন করতে হবে। যাকে যে দায়িত্ব দেওয়া হবে, তাকে সেই অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জকিগঞ্জ পৌরসভাকে একটি আদর্শ এলাকায় রূপান্তরের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যুবকদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করা ছাড়া এ দেশে দ্বীনের বিজয় সম্ভব নয়। সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, আল্লাহ তা’লার রহমতে জকিগঞ্জ অঞ্চলে ইসলামি আন্দোলনের প্রসারে এই যুব বিভাগ একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

সভাশেষে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটিতে কে আই বুলবুলকে সভাপতি ও ফয়ছল আহমদকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতি কে আই বুলবুল এর আগে একই শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সভায় নতুন কমিটিকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট