1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (বাংলা) মো. নজরুল ইসলাম, প্রতিষ্টান পরিবর্তনকারী সাবেক প্রভাষক (অর্থনীতি) মো. হারিছ উদ্দিন, সাবেক শিক্ষক আহমদ আল ফয়সল স্যার-কে ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র পক্ষে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার, (২৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ইছামতি দারুল উলুম মাদরাসা’র কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-

ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র গভর্ণিংবডির সভাপতি ও বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব মাওলানা মো. ছালিক আহমদ তাপাদার।

ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম ও হবিবিয়া ছাত্র সংসদের ভি’পি আহমদ হোসাইন আইমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- ইছামতি দারুল উলুম মাদরাসা’র অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (বাংলা) মো. নজরুল ইসলাম,সাবেক প্রভাষক (অর্থনীতি) মো. হারিছ উদ্দিন ,সাবেক শিক্ষক আহমদ আহমদ আল ফয়সল।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন – ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিস উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম চৌধুরী,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাসুক আহমদ,সহকারী শিক্ষক মুহি উদ্দিন চৌধুরী, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী,মাওলানা মো. আব্দুল কাইয়ুম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, মাওলানা রুহুল আমিন খান,প্রভাষক সুয়েব মাহমুদ, মাওলানা আবু সুফিয়ান,হবিবিয়া ছাত্র সংসদের জি এস মাজহারুল ইসলাম চৌধুরী, আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান চৌধুরী,আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান আহমদ,দশম শ্রেণির শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া ।

সংবর্ধিত শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন-কামিল জামাতের শিক্ষার্থী রুহুল আমিন, আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান চৌধুরী, আহমদ আল আমান,দশম শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে নাতে রাসূল পরিবেশন করেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন ও দশম শ্রেণির শিক্ষার্থী আমান আহমদ,

অনুষ্ঠানে মাদরাসা’র সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ এম এ করিম,

সোবহানী ফার্মেসির পরিচালক মাওলানা জুবায়ের আহমদ, কসকনকপুর গাজীর মোকাম দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. নাজমুল হক,ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদরাসা’র শিক্ষক মাওলানা মো. আব্দুল মালিক চৌধুরী, সাবেক শিক্ষার্থী মাওলানা জাকারিয়া আহমদ চৌধুরী, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক জিএস মাওলানা সুহেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে মাদরাসার শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট