1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজারের বার্ষিক ইসলামী মহাসম্মেলন-২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সিলেট মহানগরে অবস্থানরত মাদরাসার ফুযালা, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় সিলেটের গ্র্যান্ড ইমারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে সভায় মূল বিষয়ের ওপর স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার মুহতারাম নায়েবে মুহতামীম হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান মামরখানী।

সভায় জামেয়ার আসাতিজায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদ হোসাইন বারঠাকুরী, মাওলানা ইউনুস আহমদ খাদিমানী, মাওলানা শায়খ আব্দুল জব্বার, মাওলানা আসআদ উদ্দিন, মাওলানা কবির আহমদ ও মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান খান।

এছাড়াও জামেয়ার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা আব্দুল খালিক, মাওলানা শায়খ আব্দুল হান্নান, মাওলানা আবুল কালাম, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, মুফতী রশীদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাস্টার নূর আহমদ, হাফিজ মাওলানা জামাল আহমদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত খান, ব্যাংকার মাওলানা মুজিবুর রহমান, ব্যাংকার আজমল হোসেন, ব্যাংকার দেলওয়ার হোসেন, আব্দুল হান্নান, কাজী মামুনুর রশীদ, কাজী ফয়ছল আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল মতীন, মাওলানা আব্দুল হামিদ, ময়নুল হক, হেলাল আহমদ, মাওলানা কামরান আহমদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা মুজিবুর রহমান, হাজি আব্দুস সাত্তার, হাফিজ মাওলানা আব্দুল হালিম, মুজিবুর রহমান লস্কর বেলাল, কামরুল ইসলাম, বিলাল আহমদ, মাওলানা কাওছার আহমদ চৌধুরী, হাফিজুর রহমান মামুন, আব্দুল কুদ্দুস চৌধুরী, মাওলানা এবাদুর রহমান, আব্দুল হালিম, কাজী সাদিকুর রহমান, মাওলানা জাকির হোসেন, মাওলানা জামিল আহমদ, মাওলানা ফখরুদ্দিন রুম্মান, মাওলানা আব্দুস সুবহান, হাফিজ শাকির আহমদ বাহার, মাওলানা আব্দুল মুমিন, হাফিজ আরাফাত হোসাইন, মুহাম্মাদ আব্দুল হালিম, হাফিজ আমিনুল করীম, মিজান মাহমুদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে সফল করতে সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, ব্যবস্থাপনা এবং সিলেট মহানগরে অবস্থানরত ফুযালা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার, জকিগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত এ বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে। সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট