1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন সিমেবি রেজিস্ট্রার এ.কে.এম. ফজলুর রহমান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র গেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দেবেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানেকালে এ কে এম ফজলুর রহমান তার শুভানুধ্যায়ী, কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে আমেরিকা গমন প্রসঙ্গে একেএম ফজলুর রহমান বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফরসঙ্গী হওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। একই সাথে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট