1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

বিগত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের ধিক্কার জানাই –মাও: হাফিজ আনোয়ার হোসাইন খাঁন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়বে আমীর মাওলানা হাফিজ আনোয়ার হোসাইন খাঁন বলেছেন, জকিগঞ্জ-শেওলা সড়ক ও কানাইঘাট গাজী বুরহান উদ্দিন সড়কের বেহাল দশাসহ জকিগঞ্জের কুশিয়ারা নদীর ভাঙ্গন চরম আকার ধারণ করেছে। জকিগঞ্জ-কানাইঘাটের জনগুরুত্বপূর্ণ সড়ক দু’টি যেমন চলাচলের অনুপযোগী ঠিক তেমনি কুশিয়ারা নদীর ভাঙ্গন ক্রমেই ভয়ংকর আকার ধারণ করেছে। নদী ভাঙ্গন এবং যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি কারণে সিলেটের এই দু’টি উপজেলার মানুষ সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা এসব নিয়ে চিন্তা করার সুযোগ পাননি। ক্ষমতাসীনরা তখন নিরীহ নিরপরাধ মানুষকে জেল-জুলুম, নির্যাতন, হত্যা, গুম ও খুন নিয়ে ব্যস্ত ছিলেন। একজন ক্ষমতাসীন লোক অন্তত নিজের এলাকা হিসাবে কিছুটা কাজ করার কথা থাকলেও বিগত দিনে কিছুই করেননি। বিগত চারদলীয় জোট আমলে জকিগঞ্জ-কানাইঘাটে যেটুকু কাজ হয়েছিল তার বাহিরে তেমন কোন কাজ হয়নি। তাই আমি বিগত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের ধিক্কার জানাই।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাসুম বাজারে সড়ক সংস্কার ও নদী ভাঙ্গন রোধে ইউনিয়ন জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি ফারুক আহমদ ও সেক্রেটারি কাওছার হামিদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, সাবেক আমীর ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্যতম নেতা আবুল কালাম আজাদ।
এছাড়াও পথসভায় জকিগঞ্জ উপজেলা ও বীরশ্রী ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট