1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিলেটের বিশিষ্ট শিল্পপতি ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী বলেছেন, একজন মুসলমান হিসেবে অন্য ধর্মের উপাসনালয় নির্মাণ বা উন্নয়নের জন্য তিনি সহায়তা করতে পারেন না। তবে মানবিক কারণে ব্যক্তি পর্যায়ে যেকোনো ধর্মের মানুষকে সহযোগিতা করা যেতে পারে।

শুক্রবার (৫ জুন) বাদ জুমআ অনুষ্ঠিত ফাহিম আল চৌধুরী ট্রাস্টের অনুদান পর্যবেক্ষণ ও অনুমোদন সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জামালপুর জয়ীর আখড়া মন্দির পুনর্নির্মাণের জন্য একদল হিন্দু ধর্মাবলম্বী ট্রাস্টের কাছে অনুদানের আবেদন করেন। আবেদনটি পর্যালোচনা করে ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী সংশ্লিষ্ট অনুদান প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, একজন মুসলমান হিসেবে ঈমানি দায়িত্ব হিসাবে অন্য ধর্মের উপাসনালয় নির্মাণ বা উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান তার পক্ষে সম্ভব নয়। তবে উপাসনালয় ছাড়া অন্য কোনো মানবিক, সামাজিক বা ব্যক্তি কল্যাণমূলক কাজে সহযোগিতার প্রয়োজন হলে তা বিবেচনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, মানুষের ধর্মীয় পরিচয় নয়, মানবিক প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ব্যক্তি পর্যায়ে সহযোগিতা করা সম্ভব। তবে মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন বা পুনর্নির্মাণে ট্রাস্টের অর্থ ব্যয় করা হবে না।

এদিকে একই দিনে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ,মাদ্রাসা, অসহায় ব্যক্তি, দরিদ্র পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানের সহায়তার জন্য মোট ৭০ লাখ টাকা অনুদান অনুমোদন করা হয়।

ট্রাস্ট সূত্রে জানা যায়, মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে অনুমোদিত এই অনুদানের বিষয়টি ট্রাষ্টের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সভায় ট্রাস্টের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন আবেদন পর্যালোচনা শেষে অনুদান অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট