1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। এর অংশ হিসেবে সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের জামালপুরের শ্রী শ্রী নরসিংহ জিউ আখড়ায় নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছে ট্রাস্টটি।

সোমবার (১৯ অক্টোবর) রাতে আখড়া প্রাঙ্গণে ট্রাস্টের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসভাপতি, সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরী, সচিব ও প্রধান শিক্ষক শাব্বির আহমদ, সদস্য বিকাশ চন্দ্র এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে শ্রী রাতুল বিশ্বাস, প্রতেন্দ্র বিশ্বাস, মতিলাল বিশ্বাস ও বাবুলাল বিশ্বাসসহ আখড়ার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

অনুদান পেয়ে আখড়ার দায়িত্বশীল ব্যক্তিরা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এর আগে ব্যক্তি উদ্যোগে তাঁদের কমিউনিটির উন্নয়নে এত বড় অঙ্কের অনুদান পাওয়া যায়নি। এ সহযোগিতা কমিউনিটির উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাস্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার ও রোববারও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হচ্ছে।

ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে সহযোগিতার বিষয়টি উল্লেখযোগ্য। এসব উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহযোগিতা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার এমন উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট