1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  3. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  4. wpenginebot@wpengine.com : wpenginebot :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের জুয়েল আহমদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের আব্দুস সামদের ছেলে এবং পেশায় একজন পিকআপ চালক ছিলেন।

রোববার (১৪ জুন) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সিলেট নগরীর কালিঘাট থেকে মুদি মালামাল নিয়ে গোবিন্দগঞ্জ বাজারে যান জুয়েল। সেখানে মালামাল আনলোড করার সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিহত জুয়েলের মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট