1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে— আহমদ মাহফুজ আদনান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ইসলামী যুব মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান বলেছেন, যুগে যুগে যুবকরাই সমাজে বিপ্লব সাধন করেছে। যুবকরাই সমাজের মূল চালিকা শক্তি। যুবকরা চাইলে একটি সমাজকে সভ্য সমাজ হিসাবে গড়ে তোলা সম্ভব। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার (১৯ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ শহরের সোনার বাংলা হলরুমে ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির ইফতার পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহজাহান মোহাম্মদ সেলিম-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হামিদ জালাল-এর পরিচালনায় ইফতারপূর্ব মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসালামী যুব মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা খায়রুল ইসলাম, সদস্য সচিব মাওলানা জারির হোসাইন, সিলেট মহানগর শাখার সদস্য মাওলানা সাদিকুর রহমান, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুজিবুর রহমান, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম ও খেলাফত মজলিস নেতা মোঃ আব্দুল কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার ও পৌর খেলাফত মজলিসের সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট