1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

এদেশে আমরা রাসুল (সা.)-এর দ্বীন কায়েম করতে চাই –মাওলানা উবায়দুল্লাহ ফারুক

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন. এদেশে আমরা রাসুল (সা.)-এর দ্বীন কায়েম করতে চাই। আমরা এই দেশে কোন নকল দ্বীন বা কোন মওদুদী রাষ্ট্র কায়েম করতে চাইনা। মদীনার ইসলাম কায়েম করতে চাই। এখন আমাদের অনেক সমমাননা ইসলামী দল শ্লোগান তুলেছেন সেই একচল্লিশ সালের মওদুদী সাহেবের দলকে নিয়ে ইসলামী জোট করে এদেশে ইসলাম কায়েম করবেন। মূলত এদেশে মওদুদী সাহেবের দর্শন প্রতিষ্ঠা করাই ওদের মূল উদ্দেশ্য। আমরা এই ধরণের ফালতু, নকল, বাতিল আর জাহান্নামী মতবাদকে এই দেশে প্রতিষ্ঠিত হতে দেবনা।
তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বীরশ্রী ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা সা’দ উদ্দিন-এর সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান।
বীরশ্রী ইউনিয়ন যুব জমিয়ত সেক্রেটারি মাওলানা আবুল খায়ের শিবলী, শ্রমিক জমিয়ত মাওলানা রুহুল আমীন ও যুব জমিয়ত নেতা মাওলানা সালিম আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা (দক্ষিণ) শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান ও খেজুর গাছ প্রতীকের কানাইঘাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন চতুলী।
বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কে.এম. মামুন, যুব জমিয়ত বীরশ্রী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সালিম ও ছাত্র জমিয়ত বীরশ্রী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।
এছাড়াও কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট