1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (২৮ রমজান) বিকেলে স্থানীয় ঈদগাহ বাজার সংলগ্ন সানরাইজ কিন্ডারগার্টেনে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুস শহীদ মাসুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ।
উপজেলা যুবদল নেতা মাজেদ আহমদ ও খলাছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল হকের যৌথ উপস্থাপনায় আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমীন রুহেল ও যুব বিষয়ক সম্পাদক কাওছার রশীদ বাবু।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর আলম, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল ইসলাম লেইছ, জকিগঞ্জ উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম বাইছ, নজরুল ইসলাম, জামিল আহমদ, খলাছড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মানিক, আফতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিকুল হক শহিদ, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মুমিন, সাহেদ আহমদ, রুমেল আহমদ. মেহদি হাসান, মাছুম আহমদ, যুবদল নেতা আলী আহমদ, আফজল হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ওয়াহিদুল ইসলাম শাওন প্রমৃখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট