1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে জকিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে এ কর্মী শিক্ষাসভা শুরু হয় এবং দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়।
জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি এ এম উসামা আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি খায়রুল ইসলামের পরিচালনায় কর্মীশিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি মো: খাইরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মিনহাজুল হক রিফাত, ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি আহমেদ গুলজার ও উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ সাইফুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, আদর্শ সমাজ গঠনে ইসলামী ছাত্র মজলিসের কর্মীদের সৎ, নিবেদিতপ্রাণ ও দক্ষ হতে হবে। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই প্রতিটি কর্মীর দায়িত্ব। বক্তারা তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও ইসলামী চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।
দিনব্যাপী এই শিক্ষা সভায় সংগঠনের ইতিহাস, আদর্শ, কর্মপদ্ধতি, ইসলামি মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সমাজে তরুণদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিনব্যাপী শিক্ষাসভা শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট