1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদ জকিগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বাজারের বিভিন্ন দোকান ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘শাপলা-কলি’ প্রতীকে ভোট চেয়ে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগ শেষে বিকেল ৪টায় জকিগঞ্জ ডাক বাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, “জকিগঞ্জ দেশের একটি প্রান্তিক উপজেলা হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, নদী ভাঙন, শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান-সবক্ষেত্রে উন্নয়নের ঘাটতি রয়েছে। আমি সুযোগ পেলে জকিগঞ্জ-কানাইঘাটকে বদলে দিতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সবচেয়ে দূরবর্তী এই উপজেলায় রেললাইন স্থাপন অত্যন্ত জরুরি। একই সঙ্গে জকিগঞ্জ-শেওলা সড়কের উন্নয়ন, নদীভাঙন রোধ, গ্যাস স্টেশনের কার্যক্রম সম্প্রসারণ করে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী মুঈনুদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক শক্তির সমন্বয়কারী লোকমান আহমদ হৃদয়, জেলা সদস্য নাদিম মাহমুদ, ফয়জুল হক ও বাবু আহমদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ জকিগঞ্জবাসীর সমর্থন কামনা করে বলেন, এনসিপি একটি বিকল্প জাতীয় শক্তি হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চায়। জনসম্পৃক্ততা এবং জবাবদিহিতা থাকবে এনসিপির রাজনৈতিক অঙ্গীকারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট