1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট

জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামতে জনতার পাঁশে জামায়াতে ইসলামী

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

বিগত সাপ্তাহের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে ভেঙ্গে যাওয়া কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামতে জনতার পাঁশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সোমবার (৯ জুন) সকালে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের সোনাপুর ও সুপ্রাকান্দি গ্রামের কুশিয়ারা নদীর বেড়িবাঁধ জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতায় মেরামত কাজ শুরু হয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ নীচু বেড়িবাঁধ ও দু’টি ভাঙন মেরামতে ৭০০টি বস্তা ও সেচ্ছাশ্রমে কাজে আসা এলাকার লোকজনকে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।
তিনি জানান, সম্প্রতি কুশিয়ারা নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সব সময় ক্ষতিগ্রস্থ জনগণের পাঁশে থাকার চেষ্টা করেছেন। সিলেট জেলা জামায়াতের নায়বে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাফিজ আনোয়ার হোসাইন খাঁনের নেতৃত্বে জকিগঞ্জ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ সর্বদা পানিবন্দি মানুষের খোঁজখবর নিয়েছেন। বর্তমানে পানি নেমে যাওয়ায় নীচু ও ভাঙনকৃত ডাইক মেরামতে জনতার পাশে জামায়াত নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যা সূচনালগ্ন থেকে বন্যাকবলিত মানুষের পাঁশে দাঁড়ানোর জন্য এলাকবাসী ধন্যবাদ জানান।
স্থানীয় সুপ্রাকান্দি এলাকার বাসিন্দা তাজির আহমদ, আহমদ মোস্তফা ও রওয়াব উদ্দিন বলেন, গত সাপ্তাহের বন্যায় আমাদের এলাকার শতাধিক পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই মুহূর্তে বেড়িবাঁধ মেরামত না করলে পুরো বর্ষা মৌসুমে মানুষের দূর্ভোগের শেষ থাকবেনা। এলাকার মানুষ বিষয়টি উপলব্ধি করে সেচ্ছায় কাজ করতে আগ্রহ প্রকাশ করায় এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় আমরা ডাইক মেরামত শুরু করেছি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন সহযোগিতার জন্য সাধুবাদ জানাচ্ছি।
সরকারের নিকট আমাদের জোর দাবী হচ্ছে, বাংলাদেশের মাণচিত্র রক্ষায় কুশিয়ারা নদীর টেকসই বেড়িবাঁধ অবিলম্বে নির্মাণ করা হোক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট