1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে ছাত্র মজলিসের “জুলাই বিপ্লব: প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যতের পথরেখা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম শাখা পৃথক পৃথক ভাবে “জুলাই বিপ্লব: প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যতের পথরেখা” শীর্ষক আলোচনা সভা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ শহরের মজলিস কার্যালয়ে উপজেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখা ছাত্র মজলিসের সভাপতি মিনহাজুল হক রিফাতের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক এ এম উসামা আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, জকিগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি বুলবুল আল হাসান ও লামারগ্রাম মাদ্রাসা শাখার সভাপতি ইসহাক আহমদ প্রমূখ।
একইদিন বিকাল ৫ ঘটিকায় ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে সোনাসারস্থ একটি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ আহমদ মুন্নার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল হামিদ জালাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মিনহাজুল হক রিফাত, ৯নং মানিকপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল কাদির, মজলিস নেতা মাওলানা এখলাসুর রহমান ও মাওলানা মারজান আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই বিপ্লব আমাদের ইতিহাসে এক সাহসী ও আত্মত্যাগের প্রতীক। এর মূল শিক্ষাকে ধারণ করে আমাদের ভবিষ্যতের পথরেখা ঠিক করতে হবে।”
উভয় শাখার আলোচনা সভা শেষে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহত সৈনিকদের স্মরণে বিশেষ মুনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট