1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন

জকিগঞ্জ-কানাইঘাটবাসীর মানববন্ধনে বিএনপি নেতা মামুনের কঠোর হুশিয়ারি: সরকারের টনক না নড়লে এলজিইডি ভবন ঘেরাও

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার সড়ক সংস্কার, স্বাস্থ্য সেবা নিশ্চিত, শিক্ষা ব্যবস্থার উন্নতি ও নদী ভাঙ্গন রোধকল্পে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সিলেটের কোর্ট পয়েন্টে দুপুরে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন চেয়ারম্যানের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, উন্নয়নবঞ্চিত জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে আগামী বুধবার থেকে মাসব্যাপী দুই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। দীর্ঘ এই সময়ের মধ্যেও যদি সরকারের টনক না নড়ে এবং দৃশ্যমান কোনো প্রক্রিয়া না দেখা গেলে আরো কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে জকিগঞ্জ ও কানাইঘাট থেকে সর্বস্তরের মানুষ নিয়ে আগামী ১৮ জুন সিলেট এলজিইডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন শেষে মিছিল সহকারে জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপি নেতৃবৃন্দ সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন ও স্মরকলিপি প্রদানকারে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিক সহ জকিগঞ্জ-কানাইঘাট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট